Header Ads

ইয়া নবী সালাম আলাইকা

 

ইয়া নবী সালাম আলাইকা

 অধ্যাপক হাসান আবদুল কাইয়ূম

আল্লাহ তা’আলা কোরআন মজীদে ইরশাদ করেন: ওয়া রাফাআনা লাকা যিকরাক - হে নবী, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। প্রিয় নবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদা অপরিসীম। তার নূর মোবারক সৃষ্টির মাধ্যমে আল্লাহ তা’আলা বিশ্বজগত্ সৃষ্টির সূচনা করেন। হাদীস শরীফে আছে: আল্লাহ তা’আলা ছিলেন এক গুপ্তধন। তিনি নিজের তসবীহ নিজেই পাঠ করতেন। এই বলে; সুব্হানী, সুবহানী: অর্থাত আমি পবিত্র, আমিই পবিত্র। 

একদিন তিনি নিজেকে প্রকাশ করার এরাদা করলেন। তখন তিনি তাঁর নূর মোবারকের তাজাল্লির কবেজে বিকশিত করলেন - এক নূর সেই নূরই হচ্ছে নূরে-মোহম্মদী। হাজার হাজার বছর ধরে সেই নূর মোবারক ঘুর্ণয়মান অবস্থায় ছিল। তারপর একদিন সেই নূর মোবারককে থামিয়ে আল্লাহ তা’আলা সৃষ্টিজগতের নানা কিছু একে একে সৃষ্টি করলেন। সবার শেষে সৃষ্টি করলেন মানবজাতিকে। মানবজাতির আদি পিতা হজরত আদম  (আ.) কে মাটি দিয়ে সৃষ্টি করলেন জান্নাতে। আদমের কপালে সংস্থাপন করলেন নূরে মোহাম্মদী এবং আদমের পাজর থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী মা হাওয়াকে।

আদম (আ.) কে আল্লাহ তা’আলা নবুয়ত দান করেছিলেন; তিনি প্রথম আল্লাহর নবী এবং সর্বশেষ নবী হলেন আমাদের প্রিয় নবী সরদারে আলম নূরে মুয়াসসম হযরত মোহাম্মদ (স.)। তিনি নবীদের পৃথিবীতে আগমনের ধারাবাহিকতায় সর্বশেষ নবী হলেও তাঁকে আল্লাহ তা’আলা সর্ব প্রথম নবুয়তের অভিষেকে অভিষিক্ত করেন। তিনি যেমন খাতামুন্নবীয়িন তেমনি তিনি সাইয়েদিন মুরসালিন। তাঁর মাধ্যমেই ইসলামের পূর্ণতা ঘটে। 

তাঁর প্রতি দরুদে সালাম প্রেরণের নির্দেশ আল্লাহ তা’আলা দিয়েছেন। এরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর প্রতি দুরুদ পেশ করেন, ওহে, তোমরা যারা ঈমান এনেছ! তোমরাও তাঁর প্রতি দুরুদ পেশ কর এবং তাঁকে যথাযথ সম্মানের সঙ্গে সালাম দাও। এর মাধ্যমেই মিলাদ শরীফ ও দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রতি সালাম জানানোর গুরুত্ব প্রস্ফুটিত হয়ে ওঠে। এজন্য ফুরফুরা শরীফের কেবলা আবুবকর সিদ্দীকী (রহ.) মিলাদ কিয়ামের উপর অত্যধিক গুরুত্ব আরোপ করেছেন।

লেখক : পীর সাহেব দ্বারিয়াপুর শরীফ, উপদেষ্টা ইনস্টিটিউট অব হযরত মুহম্মদ (সা), সাবেক পরিচালক ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ

প্রকাশিতঃ ই/ত্তে/ফা/ক  - নভেম্বর ১৬, ২০১৮

কোন মন্তব্য নেই

5ugarless থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.