Header Ads

খোশ আমদেদ মাহে রমজান I আজ রহমত দশকের সমাপ্তি হয়ে শুরু হবে মাগফিরাতের দশকের

 

খোশ আমদেদ মাহে রমজান

আজ ১০ রমজান। আজকের সূর্য অস্ত গেলে মাহে রমজানের রহমত দশকের সমাপ্তি হয়ে শুরু হবে মাহে রমজানের মাগফিরাত দশকের যা অব্যাহত থাকবে ২০ রমজানের সূর্যাস্তের আগ পর্যন্ত।


প্রিয়নবী সরকারে দো আলম নূরে মুজাস্সম হযরত মুহম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম’ প্রিয় বিবি হযরত খাদীজাতুল কুবরা রাদিআল্লাহু তাআলা আনহা ৬২০ খ্রিষ্টাব্দের ১০ রমজান তাঁর গৃহে ইন্তেকাল করেন। এই সময় তাঁর পাশে ছিলেন প্রিয়নবী (সা)।

আমরা জানি মক্কার কাফির-মুশরিকরা কোনোভাবেই হযরত মুহম্মদ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লামকে ইসলাম প্রচার করা থেকে নিবৃত্ত করতে পারছিলেন না। তখন তারা তাকে এবং তাঁর লোকজন ও তাঁর প্রতি সহানুভূতিসম্পন্ন গোত্রগুলোকে বয়কট করে। প্রিয়নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম’ সবাইকে নিয়ে আবু তালিব গিরি সংকটে অবস্থান করলেন। প্রায় তিন বছর সেই গিরি সংকটে দারুণ কষ্টের মধ্যে দিন কাটল। হযরত খাদিজা রাদিআল্লাহু তা’আলা আনহা তাঁর সন্তানদের নিয়ে স্বামীর পাশেই ছিলেন। বয়কটের অবসান হলে সবাই গৃহে ফিরলেন।

খোশ আমদেদ মাহে রমজান I তখন মক্কা নগরে উচ্চস্বরে কুরআন তিলাওয়াত করার মতো সাহস কারো ছিলো না


এই সময় একদিন তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন এবং ইন্তিকাল করলেন। তাঁকে গোসল করানোর পর কাফন পরিয়ে জান্নাতুল মাওয়ালা গোরস্থানে নিয়ে আসা হলো এবং তাঁর শিশু পুত্রদের কাছে দাফন করা হলো। প্রিয়নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম’ নিজ মুবারক হাত দিয়ে তাঁকে কবরে শোয়েয়ে দেন। বর্তমান লেখক সস্ত্রীক ২০০২ খ্রিষ্টাব্দে হযরত খাদিজা রাদিআল্লাহু তা’আলা আনহার মাযার শরীফ জান্নাতুল মতয়ালা জিয়ারত করেছেন। হযরত খাদিজা (রাদি)-এর উপাধি ছিল তাহিরা। তার ইন্তিকালের বছরকে বলা হয় শোকের বছর।

লেখক : পীর সাহেব, দ্বারিয়াপুর শরীফ, উপদেষ্টা, ইনস্টিটিউট অব হযরত মুহম্মদ (সা.), সাবেক পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ।

প্রকাশিতঃ ই/ত্তে/ফা/ক  - ১৬ মে ২০১৯

কোন মন্তব্য নেই

5ugarless থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.