খোশ আমদেদ মাহে রমজান I যেদিন ইঞ্জিল কিতাব নাজিল হয়েছিল
আজ ১৩ রমজান। হজরত ঈসা আলায়হিস সালামের নিকট যেদিন ইঞ্জিল কিতাব নাজিল হয়েছিল সেদিন ছিল মাহে রমজানের ১৩ তারিখ। গ্রিক ভাষায় ইঞ্জিলকে বলা হয় ইভাঞ্জেল। এর অর্থ সুসমাচার।
আল্লাহ জাল্লাহ শানুহু ইরশাদ করেন এবং আমি অনুগামী করেছিলাম ঈসা ইবনে মরিয়মকে এবং তাকে দিয়েছিলাম ইঞ্জিল এবং তার অনুসারীদের অন্তরে দিয়েছিলাম করুণা ও দয়া (সুরা হাদিদ: আয়াত ২৭)। হজরত ঈসা আলায়হিস সালামের জন্ম হয়েছিলো বিনা পিতায় হজরত মরিয়ম আলায়হাস সালামের পবিত্র গর্ভে এবং মানবজাতির আদি পিতা হজরত আদম আলায়হিস সালামের জন্ম হয়েছিল বিনা পিতা-মাতায় জান্নাতে। এ সবই আল্লাহর কুদরতের মহানিদর্শন। কোরআন মজিদে ইরশাদ হয়েছে: আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্তসদৃশ (সুরা আল ইমরান :আয়াত ৫৯)।
খোশ আমদেদ মাহে রমজান I যবুর কিতাব নাজিল হয়েছিল
হজরত ঈসা আলায়হিস সালামের কুমারী মাতা (বয়স ১২ বছর) হজরত মরিয়ম আলায়হাস সালামের গর্ভবতী হবার কথাটা ছড়িয়ে পড়লে ফিলিস্তিনে এ কথা শুনে নানা জনে নানা কথা বলতে লাগল। হজরত মরিয়ম আলায়হাস সালাম আল্লাহর কাছে মুনাজাত করলেন, হে আমার রব। কোনো পুরুষ তো আমাকে স্পর্শই করেনি, কীভাবে আমার সন্তান হবে? তিনি বললেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। (সুরা আলে ইমরান :আয়াত ৪৭) আল্লাহ জাল্লাহ শানুহু মরিয়ম (আ.)-কে মৌনতা অবলম্বন করতে নির্দেশ দেন। এই মৌনতা অবলম্বন ছিল সিয়াম পালন করা।
হজরত ঈসা আলায়হিস সালামের নিকট ইঞ্জিল নাজিল হয়েছিল হিব্রু ভাষায়। বহু নকল অনুলিখন সংযোজন, বিয়োজন, পরিবর্তন, প্রক্ষেপণ এবং নানান হাতে ভাষান্তর হওয়ায় ইঞ্জিল অবিকৃত না থাকতে পারলেও বাইবেল নামে যে গ্রন্থ আছে তাতে আহমদ নাম না থাকলেও আহমদ শব্দের অর্থবোধক শব্দ রয়েছে। ইংরেজি বাইবেলে রয়েছে যিশু শিষ্যদের বলেছিলেন, এখনো তোমাদের কাছে অনেক কথা বলবার রয়েছে। যাহোক, যখন তিনি (The Spirit of truth) আসবেন তখন তিনি তোমাদের সকল সত্যের সন্ধান দেবেন, কারণ তিনি নিজ হতে কোনো কথা বলবেন না, যা কিছু শুনবেন তা-ই বলবেন এবং ভবিষ্যতে কী হবে তাও তোমাদের দেখাবেন। (যোহন ১৬১২-১৬)।
প্রিয়নবি (সা.) সম্পর্কে কোরআন মজিদে ইরশাদ হয়েছে: এবং তিনি মনগড়া কোনো কথা বলেন না, তিনি যা বলেন তা তো ওহি যা তার প্রতি প্রত্যাদেশ হয়। (সুরা নজম, আয়াত ৩-৪)।
লেখক : পীর সাহেব, দ্বারিয়াপুর শরীফ, উপদেষ্টা, ইনস্টিটিউট অব হযরত মুহম্মদ (সা.), সাবেক পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ।
প্রকাশিতঃ ই/ত্তে/ফা/ক, ০৭ মে ২০২০
.jpg)
কোন মন্তব্য নেই