খোশ আমদেদ মাহে রমজান I রমজান সমাপ্তির দিকে ধাবিত হচ্ছে
আজ ২২ রমজান। দেখতে দেখতে রহমত মাগফিরাত ও নাজাতের মাস রমাদান বা রমজান সমাপ্তির দিকে ধাবিত হচ্ছে।
এই রমজান মাসে অনেক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এই রমজান মাসেই ফতেহ্ মক্কা বা মক্কা বিজয় হয়েছিল। মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামের চূড়ান্ত বিজয় সাধিত হয়েছিল। প্রিয় নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম’ মদিনা হিজরত করেন ৮ বছর পূর্বে। এখানে একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
মক্কায় কুরাইশ কাফির মুশরিকরা মদিনা রাষ্ট্রকে ধ্বংস করার পাঁয়তারা শুরু করে। যুদ্ধের পর যুদ্ধ হয়। সব যুদ্ধেই ইসলামের বিজয় পতাকা উড্ডীয় হয়। ৬২৮ খ্রিস্টাব্দে দশ বছর মেয়াদি এক শান্তি চুক্তি হয় যা হুদায়বিয়ার সন্ধী নামে পরিচিত।
খোশ আমদেদ মাহে রমজান I রমজানের শেষ ভাগ দোজখের আগুন থেকে মুক্তির বার্তা
দুই বছর যেতে না যেতেই মক্কার কুরাইশ কাফির মুশরিক সন্ধীর শর্ত ভঙ্গ করলে প্রিয় নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম’ দশ হাজার সাহাবি সমন্বয়ে গঠিত এক বিরাট বাহিনী নিয়ে মক্কা গমন করেন। কা’বা শরীফে এবং এর চত্বরে স্থাপিত মূর্তিগুলো অপসারিত হয়। আল্লাহু আকবর উচ্চারণে মুখরিত হয়ে যায় চতুর্দিক। ঘোষিত হয় সাধারণ ক্ষমা। সেই সাধারণ ক্ষমার দৃষ্টান্ত দ্বিতীয়টি নেই। উচ্চারিত হয়: সত্য এসেছে, মিথ্যা দূর হয়েছে, মিথাতো দূর হবারই।
লেখক : পীর সাহেব, দ্বারিয়াপুর শরীফ, উপদেষ্টা, ইনস্টিটিউট অব হযরত মুহম্মদ (সা.), সাবেক পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ।
প্রকাশিতঃ ই/ত্তে/ফা/ক, ২৮ মে ২০১৯
.jpg)
কোন মন্তব্য নেই