Header Ads

খোশ আমদেদ মাহে রমজান I দোয়া কবুলের জন্য দরুদ শরিফ পড়া অবশ্যকর্তব্য

 

খোশ আমদেদ মাহে রমজান

আজ ২৭ রমজান। গত রাত ছিল হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ রজনি লাইলাতুল কদর। ইসলামে বেশ কিছু রজনি ও দিবস ইবাদতের জন্য খাস করে দেওয়া হয়েছে। দোয়া কবুলের জন্য দরুদ শরিফ পড়া অবশ্যকর্তব্য। হাদিস শরিফে আছে আদ দোয়াউ মুখ্যল ইবাদা। হজরত ওমর রাদি আল্লাহুতায়ালা আনহু বলেছেন, যে দোয়ার আগে-পারে দরুদ শরিফ থাকে না তা আসমান জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে।

দরুদ শরিফ পাঠ করার সঙ্গে সঙ্গে তা ঊর্ধ্বগামী হয়। যুগশ্রেষ্ঠ সুফি হজরত মওলানা শাহ সুফি তোয়াজউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহে বলেছেন দোয়ার পাত্র যদি যোগ্য না হয়, তাহলে সেই দোয়া অন্য পাত্রে গিয়ে পড়ে। এ কারণে মিলাদ মাহফিল ও মিলাদে কিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি। আমাদের উচিত বেশি বেশি করে দরুদ শরিফ পড়া এবং বিভিন্ন উপলক্ষ্যে মিলাদ কিয়ামের আয়োজন করা।

খোশ আমদেদ মাহে রমজান I কদরের রাতে কোরআন নাজিল হয়


আল্লাহ জাল্লা শানুহু  এরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবির প্রতি দরুদ পেশ করেন। ওহে তোমরা যারা ইমান এনেছ তোমরাও নবির প্রতি দরুদ পেশ করো এবং তাকে যথাযথ সম্মানের সঙ্গে সালাম জানাও।

এই যথাযথ সম্মানের সঙ্গে সালাম জানানোর মধ্যেই মিলাদ শরিফে কিয়াম করার গুরুত্ব প্রতিভাত হয়।


লেখক : পীর সাহেব, দ্বারিয়াপুর শরীফ, উপদেষ্টা, ইনস্টিটিউট অব হযরত মুহম্মদ (সা.), সাবেক পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ।

প্রকাশিতঃ ই/ত্তে/ফা/ক, ২১ মে ২০২০

কোন মন্তব্য নেই

5ugarless থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.