খোশ আমদেদ মাহে রমজান I ইত্তিকা অর্থ এমন সব জিনিস থেকে সতর্কতা অবলম্বন করা, যা ক্ষতিকর ও অন্যায়
আজ ৪ রমজান। রমজান মাস সিয়ামের মাস। সিয়াম পালনের মাধ্যমে অতি সহজে তাকওয়ার প্রশিক্ষণ লাভ করা যায়। কোরআন মজিদে ইরশাদ হয়েছে : ওহে তোমরা যারা ইমান এনেছ, তোমাদের প্রতি সিয়ামের বিধান দেওয়া হলো, যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। (সুরা বাকারা :আয়াত ১৮৩)।
রমজান মাসব্যাপী সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত সিয়াম পালনের মাধ্যমে সায়িম মননে যে আত্মসংযত ও আত্মশুদ্ধির আলো বিচ্ছুরিত হয়, তা থেকে তাকওয়ার সুরম্য সড়কে পরিচালিত করে আর তাকওয়া বিশ্বাসকে সুদৃঢ় বুনিয়াদ প্রদান করে। সিয়াম বিধান দিয়ে আল্লাহ জাল্লাহ শানুহু যে ‘লা আল্লাকুম তাত্তাকুন’ বলেছেন, তাতেই সিয়ামের লক্ষ্য প্রস্ফুটিত হয়ে উঠেছে। এই তাত্তাকুন শব্দের অর্থ পর্যালোচনা করলে দেখা যায় ইত্তিকা শব্দ থেকে উত্সারিত হয়েছে। এই ইত্তিকা শব্দের অর্থ এমন সব জিনিস থেকে সতর্কতা অবলম্বন করা, যা ক্ষতিকর ও অন্যায়। এর বিস্তারিত অর্থ হচ্ছে আশঙ্কাযুক্ত বা ভীতিপ্রদ ও ক্ষতিদায়ক জিনিস থেকে আত্মরক্ষা করা।
খোশ আমদেদ মাহে রমজান I অধ্যাপক হাসান আবদুল কাইয়ূম I আজ ৩ রমজান
তাকাওয়ার মূল আবেদন হচ্ছে আল্লাহকে খুশি রাজি রাখতে যেসব কাজ করা দরকার তা পুঙ্খানুপুঙ্খরূপে করা আর যেসব কাজ করতে আল্লাহ ও তার রসুল নিষেধ করেছেন তা না-করা। একজন সায়িম বা রোজাদার আল্লাহরই জন্য আল্লারই ভয়ে এবং আল্লাহকেই ভালোবেসে সিয়াম পালন করে, যে কারণে সে অতি সহজে তাকওয়ার পথ পরিক্রমে নিষ্ঠাবান পথিকে পরিণত হতে পারে, সে মুত্তাকি হয়ে যায়। হাদিস শরিফে আছে যে, আল্লাহ তাআলা বলেন: সিয়াম ছাড়া আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য কিন্তু সিয়াম আমার জন্য তাই এর প্রতিদান আমি নিজেই দেব। (বুখারি শরিফ)। (কোরআন মজিদে ইরশাদ হয়েছে :এবং তোমরা পাথেয়র ব্যবস্থা করবে আর উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া)। (সুরা বাকারা :আয়াত ১৯৭)।
যুগশ্রেষ্ঠ সুফি কুতবুল আলম হযরত মওলানা শাহ সুফি আলহাজ তোয়াজউদ্দীন আহমদ রহমাতুল্লাহ আলায়হি বলেছেন: তাকওয়া ছাড়া জীবন লাগামহীন অশ্বের মতো দিশেহারা হয়ে যায়, যে কারণে সে দ্রুত পাপ-পঙ্কিলতায় এমনভাবে প্রবিষ্ট হয় যে তার আলোতে প্রত্যাবর্তনের সুযোগ থাকে না। তাকওয়া ছাড়া পূর্ণ মানব (ইনসানে কামিল) হওয়া যায় না।
লেখক : পীর সাহেব, দ্বারিয়াপুর শরীফ, উপদেষ্টা, ইনস্টিটিউট অব হযরত মুহম্মদ (সা.), সাবেক পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ।
প্রকাশিতঃ ই/ত্তে/ফা/ক - ১০ মে ২০১৯
.jpg)
কোন মন্তব্য নেই