Header Ads

খোশ আমদেদ মাহে রমজান I হযরত ফাতিমাতুয্ যোহরার (রা.) বিবাহ হযরত আলীর (রা.) সঙ্গে

 

খোশ আমদেদ মাহে রমজান

আজ ২৪ রমজান। দ্বিতীয় হিজরির ২৪ রমজান খাতুনে জান্নাত হযরত ফাতিমাতুয্ যোহ্রা রাদিআল্লাহু তা’আলা আন্হার শাদী হয় আসাদুল্লাহিল গালিব হযরত ‘আলী করমাল্লাহু ওয়াজহাহুর সঙ্গে। তখন হযরত ফাতিমার বয়স ১৯ বছর আর হযরত আলীর বয়স ২৪ বছর।

প্রিয় নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম’ বদরের যুদ্ধ থেকে বিজয়ী বেশে সাহাবায়ে কেরামসহ মদিনা মনওয়ারায় ফিরে আসেন ২২ রমজান। ১৭ রমজান বদর প্রান্তরে যুদ্ধ চলাকালেই তিনি কন্যা হযরত রুকইয়ার ইন্তিকালের খবর পেয়েছিলেন। ২২ রমজান মদিনা মনওয়ারা ফিরে তিনি তাঁর ছোট মেয়ে ফাতিমার শাদীর ঘোষণা দিলেন। বদরে বিজয়ের আনন্দধারায় এই শাদীর ঘোষণা এক নতুন মাত্রা যোগ করল।

খোশ আমদেদ মাহে রমজান I সিয়াম পালন না করলে কাযা, কাফফারা ও ফিদইয়ার বিধান


প্রিয় নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম; তাঁর নয়নমণি কন্যা হযরত ফাতিমা রাদিআল্লাহু তা’আলা আন্হার নিকট এই শাদীতে সম্মতি আছে কিনা তা জানতে চাইলে হযরত ফাতিমা (রাদি) বললেন, আল্লাহ ও তাঁর রাসুল যাতে রাজি আমিও তাতে রাজি।

প্রিয় নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম’ এই শাদী মুবারকের খুতবায় বললেন; ফাতিমাকে আলীর সঙ্গে শাদী দেবার নির্দেশ আমি আল্লাহর কাছ থেকে পেয়েছি। তোমরা সাক্ষী হও যে, আমি চারশ মিসকাল রুপার মুহ্রানার ইওয়াজে ফাতিমাকে আলীর সঙ্গে বিয়ে দিচ্ছি যদি আলী তা কবুল করে। তিনি কথাগুলো আলীকে শুনিয়ে বললেন, আলী! তুমি কি এটা কবুল করছ।


লেখক : পীর সাহেব, দ্বারিয়াপুর শরীফ, উপদেষ্টা, ইনস্টিটিউট অব হযরত মুহম্মদ (সা.), সাবেক পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ।

প্রকাশিতঃ ই/ত্তে/ফা/ক, ৩০ মে ২০১৯

কোন মন্তব্য নেই

5ugarless থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.