Header Ads

খোশ আমদেদ মাহে রমজান I রমজান মাসের বিশেষ সাদাকা হচ্ছে ফিতরা

 

খোশ আমদেদ মাহে রমজান

আজ ২৫ রমজান। রমজান মাসে দান-খয়রাতের মধ্যে অশেষ সওয়াব রয়েছে। প্রিয়নবি সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম রমজানের শেষ দশকে বেশি বেশি দান-খয়রাত করতেন।

এক বর্ণনায় আছে, তিনি এই সময় ঝড়ের বেগে দান করতেন। রমজান মাসের বিশেষ সাদাকা হচ্ছে ফিতরা। এই ফিতারার সঙ্গে সিয়ামের সম্পর্ক রয়েছে। ফিতরাও একধরনের জাকাত। জাকাত দেওয়া ফরজ। আর ফিতরা দেওয়া ওয়াজিব। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগেই ফিতরা বণ্টন করা উচিত। অবশ্য আগে-পরেও বণ্টন করা যেতে পারে। ফিতরা হচ্ছে দরিদ্রজনের অন্নদানের অন্তর্ভুক্ত। ফিতরার অর্থ অভাবগ্রস্ত আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর মধ্যে বিলানো অধিকতর সওয়াবের কাজ।

খোশ আমদেদ মাহে রমজান I হযরত ফাতিমাতুয্ যোহরার (রা.) বিবাহ হযরত আলীর (রা.) সঙ্গে


প্রতি বছর রমজান মাসে ফিতরার অঙ্ক সরকারিভাবে ধার্য করে দেওয়া হয়। ইসলামের সৌন্দর্য যেমন প্রতিটি ইবাদতে নিহিত রয়েছে, তেমনি সাম্য ও মৈত্রীর আবেদন তাতে রয়েছে।

লেখক : পীর সাহেব, দ্বারিয়াপুর শরীফ, উপদেষ্টা, ইনস্টিটিউট অব হযরত মুহম্মদ (সা.), সাবেক পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ।

প্রকাশিতঃ ই/ত্তে/ফা/ক, ১৮ মে ২০২০

কোন মন্তব্য নেই

5ugarless থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.